বেআইনি গ্যাস সিলিন্ডার আটক - The News Lion

বেআইনি গ্যাস সিলিন্ডার আটক

 


দি নিউজ লায়ন;   ক্যানিং -প্রায় ৩০ টি  বেআইনি গ্যাস সিলিন্ডার সহ এক ব্যক্তিকে আটক করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ক্যানিং থানা তালদি এলাকায়। স্থানীয় সত্রে জানা গিয়েছে তালদি এলাকার বাসিন্দা খোকন নস্কর এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে বেআইনি গ্যাসের ব্যবসা করছিল।


গোপন সুত্রে বেআইনি গ্যাসের ব্যবসার খবর জানতে পারে ক্যানিং থানার পুলিশ।বুধবার সকালে তালদি এলাকায় খোকন নস্করের দোকানে আচমকা তল্লাশি অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। উদ্ধার হয় বেআইনি ৩০ টি গ্যাস সিলিন্ডার।পাশাপাশি দোকানের মালিক কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.